Bangla programming tutorials

কিভাবে ডোমেইন ট্রান্সফার করবেন? - how to transfer your domain

Domain ট্রান্সফার করার পদ্ধতি

কিভাবে ডোমেইন ট্রান্সফার করবেন? - how to transfer your domain

ডোমেইন ট্রান্সফার কি?

ধরুন আপনি একটি ডোমেইন A নামক কোম্পানী থেকে কিনেছেন । এখন A কোম্পানীর সেবা পছন্দ হলো না তাই আপনি চান নতুন কোম্পানীকে আপনার ডোমেইন ম্যানেজমেন্ট এর দ্বায়ীত্ব দিতে । এক্ষেত্রে আপনাকে নতুন কোম্পানীতে ডোমেইনটি ট্রান্সফার করার পদ্ধতিই হলো ডোমেইন ট্রান্সফার  ।

ট্রান্সফার এর শর্তাবলী:

  • > ডোমেইন রেজিস্টার করার ৬০ দিনের মধ্যে ট্রান্সফার করা যাবে না ।
  • >  ডোমেইন এক্সপায়ার হবার নূন্যতম ৭ দিন ( ১০ দিন আমাদের recommendation অনুযায়ী) আগে ট্রান্সফার করতে হবে । অন্যাথায় ট্রান্সফার হবে না ।
  • > WHOIS information হাইড থাকতে পারবে না, যদি প্রাইভেসি প্রোটেকশান চালু থাকে বন্ধ করে রাখতে হবে । 
  • > WHOIS information এ প্রদত্ত এডমিন ইমেইলে আপনার এক্সেস থাকতে হবে কারন ইমেইলে ভেরিফিকেশান লিংক এবং EPP/AUTH কোড পাঠানো হবে ।
  • >  Domain অবশ্যই আনলকড হতে হবে । http://who.is ওয়েবসাইটে প্রবেশ করুন এরপর ডোমেইন লিখে whois information এ দেখুন নিচের মতন clientTransferProhibited  আছে কিনা ? যদি থাকে তবে ডোমেইন ট্রান্সফার করা যাবে না । ডোমেইনটি লকড্ করা আছে আপনাকে আনলক করতে হবে ।

 

  • Domain status is clientTransferProhibited which means that you must unlock your domain to transfer it away from your current registrar.

 ডোমেইন আনলকড হলে Status: ok দেখায় সাধারনত ।

 

Domain status is ok so you can transfer your domain to any other registrar.

 

কিভাবে ট্রান্সফার করবেন ?

 

প্রথমে এই লিংকে গিয়ে ট্রান্সফার এর জন্য অর্ডার করুন । এটি সাধারন রেজিস্ট্রেশন এর মতো, নিজের ইনফো দিতে হবে যা আপনার WHOIS contact info হিসাবে ব্যবহৃত হবে । অর্ডার করার সময় EPP কোড দিতে হবে, এটি কোথায় পাবেন? আপনার কাজ হবে পুরাতন কোম্পানীর কাছ থেকে EPP কোড চেয়ে নেওয়া । যদি পুরাতন কোম্পানি আপনাকে কন্ট্রোলপ্যানেল দিয়ে থাকে ডোমেইনের তবে ঐ প্যানেলে খুঁজুন হয়তোবা epp কোড পাওয়া যেতে পারে । গ্রিনওয়েবে পরিপূর্ন ডোমেইন কন্ট্রোল প্যানেল দেওয়া হয় তাই এর ইউজার রা নিজের প্যানেলে ( লিংক ) লগিন করে EPP Code বাটনে ক্লিক করে EPP কোড নিতে পারবেন কোনো ঝামেলা নেই এক্ষেত্রে । কিন্তু যারা ডোমেইনের আলাদা কন্ট্রোল প্যানেল দেয় না তাদের কে অবশ্যই প্রোভাইডার এর কাছ থেকে কোড নিতে হবে । এক্ষেত্রে অনেক সময় প্রোভাইডার ঝামেলা করতে পারে তাই ডোমেইন কেনার সময় দেখে নিবেন ডোমেইন কন্ট্রোল প্যানেল আপনাকে দিয়েছে কিনা । যাইহোক, এরপর EPP কোড টি নতুন কোম্পানীকে দিলে তারা ট্রান্সফার রিকোয়েস্ট একসেপ্ট করবে  এবং ডোমেইনের এডমিন ইমেইলে ভেরিফিকেশান লিংক পাঠাবে । আপনাকে ঐ লিংকে ক্লিক করতে হবে । ক্লিক করার পর ৫-৭ দিন অপেক্ষা করতে হবে । ৫-৭ দিনের মধ্যে ডোমেইন ট্রান্সফার হয়ে যাবে যদি না আপনার পূর্বের প্রোভাইডার ট্রান্সফার ক্যানসেল করে দেয় ।

 

ডোমেইন ট্রান্সফার করতে সাধারনত রেজিস্ট্রেশন এর সম-পরিমান টাকা নেওয়া হয় এবং ট্রান্সফারের পর ডোমেইন expire এর তারিখ এক বছর বৃদ্ধি করে দেওয়া হয় । এজন্য ডোমেইন ট্রান্সফার আর ডোমেইন রিনিউ এর মতনই কাজ করে শুধু প্রোভাইডার পরিবর্তন হয় । ধরুন আপনার ডোমেইন ১১/১১/২০১৭ তে এক্সপায়ার হবার কথা এখন যদি আপনি রিনিউ কিংবা ট্রান্সফার করেন তবে এক্সপায়ার ডেট ১ বছর বেড়ে যাবে অর্থাৎ ১১/১১/২০১৮ তে এক্সপায়ার হবে । এজন্য  ট্রান্সফার ফি দিলেই হবে শুধু অতিরিক্ত কোনো চার্জ লাগবে না ।  আপনি যেদিনই ট্রান্সফার কিংবা রিনিউ করুন না কেনো আপনার শেষ এক্সপায়ার ডেটের সাথে ১ বছর যুক্ত হবে । অনেকে ভাবে যে এখন রিনিউ করলে হয়তোবা মেয়াদ এখন থেকে কাউন্ট হবে এটা ভুল ধারনা মেয়াদ এক্সপায়ার ডেট থেকে কাউন্ট হবে ।

সকলকে অসংখ্য ধন্যবাদ গ্রিনওয়েবের সাথে থাকার জন্য ।

লিখেছেন:

মো: জোবায়ের আলম

ফাউন্ডার, গ্রিনওয়েব বাংলাদেশ লিমিটেড ।


Share This Post to Keep This Site Alive

Riad Hossain

Riad Hossain (2017-10-14 13:49:03)

ডোমেইন ট্রান্সফার করার জন্য ইপিপি কোড বা অথো কোড গ্রহণ করে কাজ করতে হয়। পোস্ট পড়ে অনেক কিছু জানতে পারলাম। ধন্যবাদ

Gadget For Today

Gadget For Today (2019-05-01 11:39:25)

ডোমেইন ট্রান্সফার সম্পর্কে জানার জন্য বেশ কয়েকদিন চেষ্টা করছিলাম কিন্তু ভালো কোনো রিসোর্সে পাচ্ছিলাম না | এতো সুন্দরভাবে ডোমেইন ট্রান্সফার নিয়ে আলোচনার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ | পরবর্তীতে যদি সম্ভব হয় তাহলে DNS সম্পর্কে একটা আর্টিকেল দিয়েন |

Greenweb BD

Greenweb BD (2019-05-08 11:02:32)

DNS সম্পর্কিত দুইটি লেখা ব্লগে পাবলিশ করা আছে ।
মন্তব্যের জন্য ধন্যবাদ

MD:Sazzadul Islam

MD:Sazzadul Islam (2021-06-22 23:50:32)

ভাই আমার সালাম নিবেন, আমি আপনার কাছে একটি পরামর্শ চাই আমার ডোমেইন বিষয়ে। আমার প্রোভাইডার যদি ডোমেইনের আলাদা কন্ট্রোল প্যানেল না দেয় তাহলে কি ভাবে আমি আমার ডোমেইনের কন্ট্রোল প্যানেল পাব।

Greenweb BD

Greenweb BD (2021-06-23 03:38:48)

@MD:Sazzadul Islam আপনার প্রোভাইডার প্যানেল না দিলে কোনো ভাবেই পাওয়া যাবে না ।

Leave A Feedback


Captcha (Enter the number on the below field): 285