ফ্রি Shared SSL ব্যবহার করবেন কিভাবে ?
SSL এর সার্টিফিকেট থাকলে অনেকগুলো সুবিধা পাওয়া যায় । যেমন: গুগলের সার্চ রেজাল্টে পজিশন ভালো আসে, ব্রাউজারে সাইট সিকিউর লেখা আসে, ভিজিটরদের মনে ভালো ইমপ্রেসান তৈরী হয় ।
SSL enabed থাকলে সাইট http এর বদলে https এ ব্যবহার করা যাবে ফলে সার্ভারে প্রেরন করা সকল ডাটা এনক্রাইপ্ট হযে ট্রান্সফার হবে । ধরুন আপনি একটি ইমেইল পাঠালেন যার লগ সার্ভারে জমা থাকবে সুতরাং সার্ভার এডমিন যেকোনো সময় চাইলেই সার্ভারে প্রবেশ করে ইমেইলটি দেখতে পারবে । কিন্তু যদি আপনি ই্মেইলটি কি কোনো একটি ইউনিক ্অ্যালগরিদমে এনক্রাইপ্ট করে প্রেরন করেন তখন আর এটি দুনিয়ার কেউ পড়তে পারবে না শুধু মাত্র ডিক্রাইপ্ট করার পরই এটা পরা যাবে । SSL এর কাজ হলো সকল ডাটাকে কি এনক্রাইপ্ট করে প্রেরন করা সাথে কি ও পাঠানো যেটি নির্দিষ্ট ব্যক্তির নিকট গিয়েই শুধু মাত্র্র ডিক্রাইপ্ট হবে । কোনো তৃতীয় পক্ষ এতে হস্তক্ষেপ করার সুযোগ পাবেন না ।
কিভাবে সাইটে ফ্রি SSL যোগ করবেন ?
ধাপ ১: গ্রিনওয়েবে অটোম্যাটিক্যালি SSL Issue হয় তাই আপনাকে কিছু করতে হবে না ।
হোস্টিং ক্রয় করার পর ৭ দিনের মধ্যে SSL Issue হয়, সাধারনত ক্রয় করার ঘন্টা খানেক এর মধ্যেই হয়ে যায় তবে কিছু কিছু ক্ষেত্রে ৭দিন পর্যন্ত সময় অপেক্ষা করতে হতে পারে ।
ধাপ ২:
এবার সা্ইটের ভিজিটরকে http থেকে https এ redirect করতে নিচের কোড টি কপি করে সাইটের রুট ডিরেক্টরিতে (public_html এর ভিতর) .htaccess ফাইল তৈরী/এডিট করুন এবং নিচের কোডটি পেস্ট করে দিন, example.com এর জায়গাতে নিজের ডোমেইনের নাম লিখবেন ।
RewriteEngine On
RewriteCond %{SERVER_PORT} 80
RewriteRule ^(.*)$ https://www.example.com/$1 [R,L]
উপরের কোডটা একদম উপরে দিবেন htaccess ফাইলের । ফাইল টি দেখতে না পেলে settings এ ক্লিক করে show hidden ফাইলে টিক দিবেন এরপর দেখা যাবে ।

আর আপনার সাইটে কোনো জাভাস্ক্রিপ্ট/সিএসএস/ইমেইজ নন https থেকে লোড করবেন না, যদি নিচের মত লিংক থাকে সিএসএস ফাইলের
http://sitexxxxxxx.com/style.css
তবে এটি অবশ্যই এডিট করে
https://sitexxxxxxx.com/style.css
করবেন । এভাবে সব JS, CSS এবং ইমেইজ কে সিকিউর কানেকশন থেকে লোড করাতে হবে অন্যাথায় সাইটের উপরে not secured কিংবা firefox blocked some parts of the site টাইপ ম্যাসেজ আসতে পারে এবং সাইট ঠিক ভাবে লোড না ও নিতে পারে । যারা ওয়ার্ডপ্রেস ব্যবহার করেন এডমিন প্যানেলে গিয়ে সেটিংস থেকে WordPress Address (URL) এবং Site Address (URL) এ https সহ ডোমেইন লিখবেন । যেমন: https://yourdomain
আপনার সাইটের ইনসিকিউর কনটেন্ট কে কনভার্ট করে সিকিউর করতে এবং ১০০% সঠিকভাবে এসএসএল ফ্রেন্ডলি করতে আমাদের সাপোর্ট এজেন্টদের সাথে কথা বলতে পারেন । মাত্র ২০০০ টাকার বিনিময়ে আমরা আপনার সাইটের সব ইনসিকিউর লোডিং গুলোকে সিকিউর লোডিং এ রুপান্তর করে দিবো । ফলে আপনি পাবেন এসএসএল এর পরিপূর্ন সুবিধা ।
লিখেছেন:
মো: জোবায়ের আলম
ফাউন্ডার, গ্রিনওয়েব ।
